উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি, দুই রোহিঙ্গা নেতা নিহত

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০২:১১ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা মাঝি নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত পৌনে বারোটার দিকে জামতলী ১৫ নম্বর ক্যাম্পে অবস্থানকালে সি ব্লকের হেড মাঝি আবু তালেব (৫০) এবং সি/৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেনকে (৪০) গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পুলিশ জানায়, গুলির পর ওই দুইজনকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি হলে সাব মাঝি সৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হেডমাঝি আবু তালেবকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুতুপালং হাসপাতালে পাঠানো হয়। কুতুপালং এমএসএফ হসপিটালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহত হেডমাঝি আবু তালেব জামতলী ১৫নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি/১ এর আব্দুর রহিমের ছেলে এবং সাব মাঝি ব্লক সি/৯ এর ইমান হোসেনের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে ৮ থেকে ১০ জন দুষ্কৃতকারী পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আরও পড়ুন: ৫২ টাকার নিচে চাল নেই, দাম বাড়লো ‘সবকিছুর’

ক্যাম্পে ব্লক রেইড এবং অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/আরএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর