অবৈধভাবে বালু তোলায় ড্রেজার জব্দ, তিনজনের কারাদণ্ড

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৭:১২ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে একটি অবৈধ ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

বুধবার (১০ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) রেজোওয়ানা আফরিন উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন। 

এসময় তিনি এম বি সামি জুবায়ের ড্রেজিং প্রকল্প নামক ড্রেজারে অবৈধভাবে মাটি উত্তোলন করার সময় ড্রেজার শ্রমিক রাসেল বেপারী, সাগর ঢালী ও তোফাজ্জল হোসেনকে আটক করেন।

পরে ড্রেজার জব্দ করে আটক তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ অভিযানে সহযোগিতা করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। 


একাত্তর/এসজে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ইউরোপীয় ফুটবলের আসল উত্তাপ যদি কোথাও দেখতে চান, তবে চোখ রাখতে হতো পার্ক দ্য প্রিন্সেসসে! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা দুই দাবিদারের জমজমাট দ্বৈরথে শেষ হাসিটা হাসলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন...
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রের খবর অনুযায়ী, ফল প্রকাশের...
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর