প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টার দুই আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৭:৪০ পিএম

নরসিংদীর রায়পুরায় মো. নাঈম মিয়া (২৬) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা মামলার দুই আসামীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

বুধবার (১০ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রায়পুরা থানার রায়পুরা পূর্বপাড়া এলাকার আফসার উদ্দিন আফসু মেকারের ছেলে মো. সবুজ মিয়া (৩৬) ও একই এলাকার মৃত সুলতান মোল্লার ছেলে মো. মানিক মোল্লা (৪২)। 

সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন জানান, মোটরসাইকেল পার্কিং করা নিয়ে ঝগড়ার জেরে গত শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যায় রায়পুরা পূর্বপাড়া এলাকার একটি দোকানের সামনে রায়পুরা বাজারের ব্যবসায়ী নাঈমকে হত্যার উদ্দেশ্য প্রকাশ্যে দুই রাউন্ড গুলি করে সন্ত্রাসী সবুজ মিয়া। গুলি করার দৃশ্য সিসিটিভিতে ধরাও পড়ে।

তিনি আরও জানান, এ ঘটনায় ব্যবসায়ী নাঈম বাদী হয়ে মো. সবুজ মিয়ার বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে আসামী সবুজকে গ্রেপ্তারে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় রায়পুরা থানার নীলকুঠি এলাকা থেকে সবুজ মিয়াকে তার ব্যবহৃত অবৈধ একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত সবুজের দেওয়া তথ্যমতে অবৈধ অস্ত্র ও গুলি সরবরাহকারী মানিক মোল্লাকে ওই রাতেই তার নিজ বাসার সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয় বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।


একাত্তর/জো 

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর