ঘিওরে কারেন্ট জাল জব্দ, তিনজনকে জরিমানা

আপডেট : ১০ আগস্ট ২০২২, ১০:৩৯ পিএম

মানিকগঞ্জের ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘিওর হাট থেকে কারেন্ট জাল জব্দ ও তিন জেলেকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) বিকেলে ঘিওর হাটে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুর রহমান। এসময় তারা আনুমানিক এক লাখ টাকার কারেন্ট জাল জব্দ করেন।

এ সময় কারেন্ট জাল বিক্রি দায়ে ঘিওর উপজেলার সিংজুরী গ্রামের জেলে দারোগালি ও গোলাপ নগর গ্রামের জেলে মহিদুর ও রায়হানকে  মৎস্য সংরক্ষণ আইনে পাঁচশ' টাকা করে  মোট ১৫শ' টাকা  জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এই জাল ব্যবহার না করার প্রতিশ্রুতিতে জাল রেখে তাদের ছেড়ে দেয়া হয়। পরে আটক জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুর রহমান বলেন, অবৈধ কারেন্টজালসহ মাছের বংশবিস্তারে ক্ষতিকর সব রকম জাল ব্যবহার থেকে বিরত থাকতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জেলে সম্প্রদায় এবং জনগণের বৃহত্তর স্বার্থে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


একাত্তর/এসজে

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর