বৈশা বিল এখন পদ্ম বিল!

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১২:১৩ পিএম

পদ্মফুলে ছেয়ে গেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার বৈশা বিল। দূর থেকে দেখলে মনে হবে বিলটি যেনো পদ্ম বিল।

গত দুই বছর ধরে এ বিলে পদ্ম ফুটে। আর বিলের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই দুর-দুরন্ত থেকে ছুটে আসছেন অসংখ্য মানুষ।

শেরপুর শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে শ্রীবরদী উপজেলার বৈশা বিল। গত দুই বছর ধরে অল্প অল্প করে এ বিলে ফোটে পদ্ম। কিন্তু এবারই প্রথম পুরো বিল জুড়ে ফুটেছে গোলাপি রঙের অসংখ্য পদ্ম ফুল। দূর থেকে দেখলে মনে হবে যেন বিলটি পদ্ম বিল।

স্থানীয়দের তথ্যানুসারে, পদ্ম ফুল সারা বছর থাকে না। শুধু বর্ষাকালেই দেখা যায় এ ফুল। কিন্তু বর্তমানে বিল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় খুব একটা দেখা মেলে না ফুলের। তবে এবারই প্রথম বিল জুড়ে তৈরি হয়েছে পদ্মের বাহার।

বিলের পানিতে ছোট শিশুদের পদ্ম ও শাপলা তুলতে দেখা যায়। এমন ফুলের সমারোহ তাদের আনন্দও বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

image


শেরপুর কৃষি বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, এই ফুলে ঔষধি গুণাগুণ আছে, তাই পানির উৎস ঠিক রেখে বিলগুলো সংরক্ষণ করা জরুরি।

আরও পড়ুন: এখনো বাড়েনি লঞ্চের ভাড়া

একটা সময় শেরপুরের বিভিন্ন নদী-নালা, খাল-বিলে পদ্ম ফুল দেখা যেত। কিন্তু কালের বিবর্তনে সব বিল ও জলাশয় ভরাটের ফলে পদ্ম ফুল এখন খুব একটা দেখা যায় না। অনেকেই বলছে এটি এখন বিলুপ্তির পথে। তাই এসব খাল-বিল রক্ষা করার জোর দাবি প্রকৃতিপ্রেমীদের।


একাত্তর/আরএ

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
রাজধানীর উত্তরা এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। টানা এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলনের ইতি ঘটে,...
সারাদেশে সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, বর্তমান সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা...
চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ জাতীয় গ্রিডে আরও ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দ্রুত চালুর বিষয়েও বিশেষ...
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে প্রধানত তিনটি ক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি—মূল্যস্ফীতি, রাজস্ব ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের নাজুক পরিস্থিতি। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ও এসব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর