দুই কবর থেকে ১২ কঙ্কাল চুরি

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০২:৪১ পিএম

মানিকগঞ্জে শিবালয়ে একই রাতে দুইটি পৃথক স্থানের কবর থেকে ১২টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১০ আগস্ট) রাতের কোনো এক সময় উপজেলার উথলী ইউনিয়নের কাতরাশিন দক্ষিণ পাড়া কবরস্থান থেকে ৫টি এবং বড় বোয়ালিয়া কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি করে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের।

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে কবরস্থানে ছুটে যান তিনি। গিয়ে দেখেন ৬টি কবর খোঁড়া। এর মধ্যে ৫টি কবরে কঙ্কাল নেই। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই কঙ্কালগুলো চুরি করে।

অপরদিকে শিবালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আলাল উদ্দিন বলেন, বোয়ালিয়া কবরস্থানটি একবারেই আরিচা মহাসড়ক সংলগ্ন সদর উদ্দিন ডিগ্রী কলেজের পাশে। এই কবরস্থানে শতাধিক কবর রয়েছে। তার মধ্যে ৭টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: গলাচিপায় খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের মারফত জানতে পেরেছি দুইটি পৃথক স্থানে কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। ওই দুইটি কবরস্থানে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের আটকের চেষ্টা করা চলছে।

উল্লেখ্য, গত মাস ছয়েক আগেও একই কায়দায় ঘিওর উপজেলায় কবর থেকে ৭টি কঙ্কাল চুরি হয়।


একাত্তর/আরএ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর