নিয়ন্ত্রণহারা বাস উঠে গেলো পুলিশ বক্সের ওপর, নিহত এক

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৮:৩৯ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস ট্রাফিক পুলিশ বক্সে ধাক্কা দিলে পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত রাবেয়া খাতুন (৭০) কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের পাঠন্দ দ্বিমুখা গ্রামের মৃত রবি শেখের স্ত্রী। 

image


প্রত্যক্ষদর্শী মো. নাসির শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস এলেঙ্গা বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় সেটি সড়কের পশ্চিম পাশের ট্রাফিক পুলিশ বক্স ও এর পাশেই একটি রিকশা, ট্রাক ও পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক পথচারী বৃদ্ধা নিহত ও ছয়জন আহত হন। 

আরও পড়ুন: খাগড়াছড়িতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত এক, আহত দুই

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে রিকশাচালক শহিদুলের অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।


একাত্তর/এসজে
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর