বেড়েছে পণ্য পরিবহনের খরচ, খেসারত দিচ্ছে ক্রেতারা

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৮:৩৪ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ায় 'সবজি ভাণ্ডার' নামে পরিচিত মানিকগঞ্জ থেকে চট্টগ্রাম পর্যন্ত পণ্য পরিবহনের খরচ ট্রাক প্রতি বেড়েছে আড়াই হাজার টাকা।

এই বাড়তি খরচ শেষ পর্যন্ত গুণতে হচ্ছে ভোক্তাদেরই। একই প্রভাবে গ্রাম পর্যায়েও বেড়েছে পণ্য-পরিবহনসহ সবরকম যানবাহনের খরচ।

মানিকগঞ্জের সিংগাইরের চর নয়াডাঙ্গা থেকে ট্রাকে তোলা হচ্ছে হাজার হাজার কেজি কাঁচা পেঁপে। এসব পেঁপের শেষ গন্তব্য চট্টগ্রাম।

সড়কে দীর্ঘ যানজট কিংবা প্রচন্ড রোদ-গরম, সব কিছুর উর্দ্ধে গাড়ি চালকের এখন একটায় দুশ্চিন্তা তাহলো জ্বালানি তেলের বাড়তি দাম।

এই ট্রাকে আট হাজার ৫০০ কেজি পেপে পরিবহণ করা যায়। তাহলে জ্বালানির জন্য বাড়তি দুই বা আড়াই হাজার টাকা কার ঘাড়ে পড়বে?

ঢাকার অদুরে সবজির জন্য বিখ্যাত মানিকগঞ্জের স্থানীয় বাজারেও বেশ প্রভাব পড়েছ জ্বালানি তেলের দাম বাড়ার কারণে।

স্থানীয় বাজারে প্যাকেটজাত খাবারসহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহনেও বেড়েছ খরচ। এক টাকা জ্বালানি তেলের দাম বাড়লে তা কমপক্ষে পাঁচ টাকা বাড়তি গুণতে হয় সাধারণ মানুষকে।

এখনো পণ্য পরিবহনের ভাড়া এখনো ঘোষণা দেয়নি পরিবহন সংগঠনগুলো। তবে তারা নিজেরা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যার কারণে পণ্য পরিবহনে খরচও বেড়ে গেছে।

আগে ঢাকা-চট্টগ্রামে ১০ টন পণ্য পরিবহন করতে একটি ট্রাকে ১৮ হাজার টাকার জ্বালানি খরচ বা ডিজেল দরকার হতো। বর্তমানে খরচ হচ্ছে ২৪ থেকে ২৫ হাজার টাকা।

অন্যান্য রুটেও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে যাতায়াত খরচ বেশি পড়ছে। কিন্তু সেই বাড়তি ভাড়া তারা পাচ্ছেন না। ফলে অধিকাংশ পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, ভাড়া বৃদ্ধির কারণে ৭৫ শতাংশ পরিবহনই বন্ধ। শুধু যেসব পোশাকমালিকের ট্রাক আছে, সেসব ট্রাকই পণ্য পরিবহন করছে।


একাত্তর/এসএ

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর