উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করায় খুন, গ্রেপ্তার তিন

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১২:৫৪ পিএম

রাজশাহীতে ঘরে অন্তঃসত্ত্বা মেয়ে থাকায় প্রতিবেশীকে উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করার পর বাবাকে খুনের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বকুল আলী, তার স্ত্রী আমেনা ও ছেলে নাহিদ হোসেন। শনিবার (১৩ আগস্ট) চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

রোববার (১৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ। 

তিনি জানান, গত ১ আগস্ট রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ডাইং এলাকায় নাহিদ নিজ বাড়ীতে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান শুনছিলেন। 

এসময় মুকুল আলী ঘরে অন্তঃসত্ত্বা মেয়ে থাকায় নাহিদকে উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করেন। এতে নাহিদ, তার বাবা বকুল ও মা আমেনা মিলে লোহার রড ও চাকু দিয়ে মুকুলকে আঘাত করেন। আহত মুকুল পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

আরও পড়ুন: ফতুল্লায় ছুরিকাঘাতে শ্রমিক নিহত

লে. কর্নেল এম এ ইউসুফ আরও জানান, পলাতক আসামিরা গত সাত-আট দিন যাবৎ চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে এসে বসবাস শুরু করে। এ তথ্য পেয়ে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।  

আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে রাজশাহী পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে জানান র‍্যাব-৭ অধিনায়ক। 


একাত্তর/এসজে

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর