তিন বাসের সংঘর্ষ, দুইজন নিহত

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৯:৩৩ পিএম

ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রী নগরের ওমপাড়া অংশে যাত্রীবাহী বাস সাকুরা, মোল্লা ও শরিয়তপুরের সাথে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন জানান, রোববার (১৪ আগস্ট) বেলা পৌনে তিনটার দিকে ওমপাড়ায় শরীয়তপুর সুপারের বাস পথে যাত্রী নামাতে গেলে পেছন থেকে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সাকুরা বাসটি ধাক্কা মারে ওই বাসকে।

এরপর সাকুরার পেছনে থাকা মোল্লা পরিবহনের বাসটিও নিয়ন্ত্রণ রক্ষা করতে না পেরে সাকুরার সাথে ধাক্কা খায়। এতে সাকুরা বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন তিন বাসের ১৫ জন যাত্রী।

আরও পড়ুন: খালি কলসি নিয়ে মানববন্ধন, দাবি সুপেয় পানির

দুর্ঘটনার পর শ্রী নগর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে এক যুবক ও এক শিশুর মরদেহ উদ্ধার করে। আহতদের মধ্যে ১১ জনকে শ্রী নগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছে।

দুর্ঘটনা কবলিত বাস তিনটি পদ্মা সেতু পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর