দুই দিন বিরতির পর আবারও কর্মবিরতিতে চা শ্রমিকরা

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০২:৩৭ পিএম

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চলমান আন্দোলনে দুই দিন বিরতির পর আবারও কর্মবিরতি শুরু করেছেন মৌলভীবাজারের ৯৭টিসহ দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। এ সময় মৌলভীবাজার জেলার সবকটি উপজেলার বিভিন্ন চা বাগানে কাজ বন্ধ রাখেন শ্রমিকরা। তারা কারখানার সামনে প্রতিবাদ সভা মিছিল করেন এবং বিভিন্ন  দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন শ্রমিক নেতারা। 

সাধারণ শ্রমিকরা জানান, ৩০০ টাকা মজুরির দাবিতে তাদের আন্দোলন চলবে। বর্তমান সময়ে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে ৪/৫ জনের পরিবার নিয়ে চলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। 

তারা জানান, সাপ্তাহিক ছুটি ও শোক দিবসের কারণে সাময়িক স্থগিত করলেও  সকাল থেকে আবারও কর্মবিরতিসহ তারা আন্দোলনে নেমেছেন। 

জানা গেছে, শ্রমিকদের দাবি দাওয়া ও মালিক পক্ষের অনড় অবস্থানের কারণে আজ দুপুরে শ্রীমঙ্গল চা শ্রম কল্যাণ কেন্দ্রে একটি দ্বিপাক্ষিক সভা হওয়ায় কথা রয়েছে। সেখানে যোগ দেবেন বাংলাদেশ শ্রম অধিদপ্তরের মহা পরিচালক খালেদ মাহমুদ। তিনি আলাদাভাবে দুই পক্ষকে নিয়ে বসবেন।  

অপরদিকে চা শ্রমিক নেতারা জানান, শ্রম মন্ত্রণালয় এক তরফা চিঠি দিয়েছে আন্দোলন বন্ধ করতে, এতে তারা রাজি নন। তারা দাবি না মানা পর্যন্ত  আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।  

আরও পড়ুন: উত্তরার দুর্ঘটনায় চালক ও ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

এদিকে মালিক পক্ষ বলছেন, চায়ের উৎপাদন মৌসুমে এমন আন্দোলন চা শিল্পের জন্য ভীষণ ক্ষতি হবে। তাছাড়া মজুরি বৃদ্ধির বিষয়ে এখনও আলোচনা চলাকালে আন্দোলন করা আইন পরিপন্থি। 

মালিক পক্ষের দাবি, তারা যে সুযোগ-সুবিধা শ্রমিকদের দেন, তা কোনো শিল্প ইন্ডাস্ট্রিতে নেই।


একাত্তর/এসি

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর