কক্সবাজারে সাগরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০২:২৬ পিএম

কক্সবাজারে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটক গাজীপুরের কলেজছাত্র মারুফের মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড। 

বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টের অদূরে সমুদ্রে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, সোমবার দুপুরে সুগন্ধা পয়েন্টের থেকে সাগরের পাঁচ নটিক্যাল মাইলের মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে ওয়াটার বাইক চালকরা। পরে লাইফ গার্ডকে খবর দিলে মরদেহটি উদ্ধারে নামে। উদ্ধারের পর লাবণী পয়েন্টে নিয়ে আসলে মরদেহটির পরিচয় নিশ্চিত করেন মারুফের বড় ভাই মাহফুজ। 

image


ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মারুফের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রাখা আছে।

আরও পড়ুন: প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাউল শিল্পীদের মারধরের অভিযোগ

গেলো সোমবার বেলা দেড়টায় কলাতলী পয়েন্টে সাগরে গোসল করতে নামেন গাজীপুরের কাপাসিয়া থেকে কক্সবাজারে বেড়াতে আসা তিন বন্ধু মারুফ, শাওন ও মাসুম। গোসল করতে গিয়ে দুইজন ঢেউয়ের স্রোতে ভেসে যাওয়ার সময় শাওনকে উদ্ধার করে লাইফগার্ড কর্মীরা। নিখোঁজ ছিল মারুফ।


একাত্তর/এসি

যারা রাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে, জঙ্গল সলিমপুরের র‍্যাব-পুলিশের ক্যাম্প ভেঙেছে এবং জায়গা দখল করছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের...
কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে অতর্কিত গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে চারজন যুবক এসে এই হামলা চালায়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর