দুই সিএনজির সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত দুই

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৮:৫৩ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে দ্রুতগতির দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বুধবার (১৭ আগস্ট) বিকেলে হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বলাখাল রেলস্টেশন সংলগ্ন বাবুরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত অহিদুর রহমান (৭০) পাশের সিদলা গ্রামের মজুমদার বাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা বলাখাল হয়ে হাজীগঞ্জ বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বৃদ্ধ অহিদুর রহমান মারাত্মক আহত হন। 

আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া অহিদুর রহমানের মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 


একাত্তর/জো

‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর