বজ্রপাতে জেলে নিহত, আহত তিন

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৯:৩২ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে রুমান মুফতি (৩৫) নামের এক জেলে বজ্রপাতে নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার রাবনাবাদ নদীতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত রুমান উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের অলি মুফতির ছেলে। 

স্থানীয়রা জানায়, শহিদ ফকিরের মালিকানাধীন ট্রলারের পাঁচ জেলে চালিতাবুনিয়া সংলগ্ন রাবনাবাদ নদীতে মাছ ধরছিল। বিকেল তিনটার দিকে হঠাৎ বজ্রবৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হয়। পরে তারা তীরে ফিরে আসার সময় তাদের ট্রলারে আকস্মিক বজ্রপাত হয়।  

ঘটনাটি নিশ্চিত করে চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, এ বজ্রপাতে রুমান মুফতিসহ একই এলাকার জেলে রাসেল, তৌসিফ ও ইয়াকুব আহত হয়। তাদের দ্রুত কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের মধ্যে রুমান মুফতি মারা যান এবং বাকি তিনজন চিকিৎসাধীন।   

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, ঘটনাটি তারা শুনেছেন এবং এ বিষয়ে হাসপাতালে খোঁজখবর নিচ্ছেন। 


একাত্তর/জো 

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর