সমবায় সমিতি খুলে কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৯:১৭ পিএম

মানিকগঞ্জে কয়েক কোটি টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত এক দম্পতিকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

বুধবার (১৭ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। 

গ্রেপ্তার দম্পতি হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের মাসুদ রানা ওরফে ইন্তাজ (৪৩) ও তাঁর স্ত্রী লিলি বেগম (৩৫)।

সিআইডির মানিকগঞ্জের বিশেষ পুলিশ সুপার মীর্জা আবদুল্লা হেল বাকী জানান, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মাসুদের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় আদালত থেকে তার বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বাকী সাতটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

অন্যদিকে স্ত্রী লিলি বেগমের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। সবকটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সিআইডির সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০১ সালে বিদেশ থেকে দেশে  আসেন মাসুদ। এরপর ২০১১ সালে স্ত্রীর সাথে মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক বাজারে 'গ্রামীণ শক্তি' নামের ঋণদান সমবায় সমিতির কার্যালয় খোলেন। 

অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা জেলার বিভিন্ন স্থানে শাখা খুলে লোকজনের কাছ থেকে কয়েক কোটি টাকা আমানত সংগ্রহ করেন। সময়মত সে টাকা ফেরত না দেয়ায় তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করেন ভুক্তভোগীরা। ২০১৪ সালে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে ওই দম্পতি বালিরটেক থেকে পালিয়ে যান। 

আরও পড়ুন: ৬৮৫ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক গ্রেপ্তার

সিআইডির অনুসন্ধানে জানা যায়, মাসুদ ভুয়া পরিচয়ে নতুন জাতীয় পরিচয়পত্র তৈরি করে দীর্ঘদিন সবার চোখে ফাঁকি দিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় 'জনশক্তি কৃষি সমবায় সমিতি লিমিটেড' নামে একটি একই ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। 

মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সিআইডির পরিদর্শক মো. আনারুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের একটি বাসা থেকে মাসুদ ও তাঁর স্ত্রী লিলি বেগমকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


একাত্তর/এসজে

 


যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর