শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৯:১৮ পিএম

সিরাজগঞ্জের এনায়েতপুরে শ্বশুরবাড়ি থেকে এক জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় শ্বশুরবাড়ির কোনো লোকজনকে পাওয়া যায়নি।

জানা গেছে, নিহত সাইদুল ইসলাম (৩৫) একই থানাধীন বারুপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। 

নিহতের চাচী চাম্পা খাতুন জানান, প্রায় ১২ বছর আগে তেল ব্যবসায়ী সাইদুলের সাথে ভাঙ্গাবাড়ী গ্রামের রায়হান আলীর মেয়ে ফাতেমা খাতুনের বিয়ে হয়। ৬ বছরের সংসার জীবনে দুই সন্তান জন্মের পর সাইদুল মালয়েশিয়া চলে যায়। এরপর ফতেমা বাবার বাড়িতে থাকতে থাকে এবং একপর্যায়ে পরকীয়ায় জড়িয়ে পড়ে। যার জেরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদও হয়। 

তিনি আরও জানান, গত কোরবানির ঈদের আগে দেশে ফিরে সাইদুল আবারও ফাতেমার সাথে নতুন করে সংসার শুরু করেন এবং শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করেন। তবে তাদের পারিবারিক কলহ অব্যাহত থাকে। 

নিহতের চাচীর অভিযোগ, বুধবার (১৭ আগস্ট) রাতে এসব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও বিবাদ শুরু হয়। এই কলহের একপর্যায়ে ফতেমা ও তার বাড়ির লোকজন মিলে তাকে হত্যা করে ভোরে বাড়ির বাইরে আম গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। 

এ প্রসঙ্গে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনাটি জানতে পেরে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 


একাত্তর/জো 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর