রোগীকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেয়ার অভিযোগে ফার্মেসি সিলগালা

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১১:১১ পিএম

বাগেরহাটের শরণখোলায় পল্লী চিকিৎসকের বিরুদ্ধে টাইফয়েড আক্রান্ত এক রোগীকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করার অভিযোগে তার ফার্মেসী সিলগালা করে দিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটেছে উপজেলার সুন্দরবন সংলগ্ন বগী গ্রামে।

ইনজেকশন পুশ করার পর অসুস্থ বোধ করায় রুমানা বেগম নামের ওই রোগীকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

চিকিৎসাধীন রুমানা বেগমের ভাই আলফু জানান, তার বোন রুমানা টাইফয়েডে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শেখ তাওহিদুল ইসলামের কাছে চিকিৎসা গ্রহণ করছিলেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে সোমবার (১৫ আগস্ট) চালিতাবুনিয়া বাজারে সুন্দরবন ফার্মেসীতে স্কয়ার কোম্পানির সেফট্রন ইনজেকশন কিনতে যান। ফার্মেসী মালিক পল্লী চিকিৎসক নিয়াজ মুন্সি সেফট্রনের পরিবর্তে এসকে-এফ কোম্পানির তৈরি ট্রাইজেক্ট ইনজেকশন রুমানা বেগমকে পুশ করেন যা ছিলো মেয়াদোত্তীর্ণ। 

তিনি আরও জানান, এতে রুমানা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে পরদিন সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তখন বিষয়টি খতিয়ে দেখা যায়, ইনজেকশনের গায়ে উৎপাদনের তারিখ মে ২০১৯ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ জানুয়ারী ২০২২ লেখা রয়েছে। 

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. তাওহিদুল ইসলাম জানান, রোগীর চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী জানান, অভিযুক্ত সুন্দরবন ফার্মেসীর মালিক নিয়াজ মুন্সিকে তার ফার্মেসীতে পাওয়া যায়নি। তবে তার ফার্মেসীটি সিলগালা করে দেয়া হয়েছে। 


একাত্তর/জো 

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর