বৈরি আবহাওয়ায় কক্সবাজারে পর্যটকের ভিড়

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২:৩৮ পিএম

বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্র বন্দরে বজায় রয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। এই লঘুচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকতে বদলেছে আবহাওয়ার চরিত্র।

শুক্রবার (১৯ আগস্ট) কখনো মেঘ, কখনো ঝড়ো বাতাস, কখনো মেঘ ছিঁড়ে রৌদ্রজ্জল সৈকত। কিন্তু সমুদ্র বিক্ষুব্ধ। এমন আবহাওয়া উপভোগ করতে সৈকতে জড়ো হয়েছেন লাখো পর্যটক।  

সমুদ্রের মন ভালো নেই। স্বাভাবিকের চেয়ে বড় বড় উর্মিমালা। মাঝেমধ্যে ঝড়ো বাতাস। মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু ভ্যাপসা গরম সমুদ্র পাড়ে।

image


এই গুমট পরিবেশ আর উত্তাল সমুদ্রকে উপভোগ করছেন লাখো পর্যটক। ছুটির দিনে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। পর্যটকদের বাঁধভাঙ্গা উচ্ছাসে মাতেয়ারা পুরো সৈকত। 

পর্যটনসেবী সংগঠন টুয়াকের দাবী, শুক্রবার কক্সবাজরে এক লাখেরও বেশি পর্যটক অবস্থান করছেন।

image


এদিকে হোটেল ব্যবসায়িরা বলছেন, গত কয়েকদিনে কোনো কোনো হোটেলের রুম ভরা, কোথাও অর্ধেক, আবার কোথাও একেবারেই পর্যটক নেই।

আরও পড়ুন: পদ্মায় জালে ১২ কেজির রুই, সাড়ে ২৭ হাজারে বিক্রি

কক্সবাজার জেলা প্রশাসন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, বৈরি আবহায়ায় সমুদ্রে দুর্ঘটনা রোধ এবং পর্যটকদের হয়রানি রোধ করতে কড়া নজরদারি করছে প্রশাসন।


একাত্তর/এসজে 
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর