সাগরে টিকতে না পেরে শত শত ফিশিং ট্রলার সুন্দরবনে

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০২:৪১ পিএম

বৈরী আবহাওয়ায় সাগরে টিকতে না পেরে শরণখোলার দুই শতাধিক ফিশিং ট্রলার আশ্রয় নিয়েছে সুন্দরবনে।

আরও শতাধিক ট্রলার আবহাওয়ার সতর্ক সংকেত পেয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) আশ্রয় নিয়েছে উপকূলীয় এলাকায়।

লঘুচাপের কারণে শরণখোলায় মধ্যরাত থেকেই বইছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদার জানান, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। তীব্র ঢেউয়ে কোন ফিশিং বোট সাগরে অবস্থান করতে পারছেনা। প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে দুবলার চরাঞ্চলের উপর দিয়ে। 

তিনি আরও জানান, দুবলার চর, আলোরকোল খালসহ বনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে তিন শতাধিক ট্রলার। বাকি হাজার হাজার ট্রলার  উপকূলীয় পাথরঘাট, মহিপুর, কুয়াকাটা, শরনখোলাসহ বিভিন্ন নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে।


একাত্তর/জো

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর