বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেওয়া এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গতকাল মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।

এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। তবে এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আরবিএস
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত...
সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার...
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে একের পর এক নতুন মডেল আনছে গুগল। ‘জেমিনাই ৪ কার্বন’ ও ‘জেমিনাই ৪ হাইড্রোজেন’ আনার কয়েক দিনের মাথায় বুধবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে মাঝারি সারির...
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ বৈশ্বিক মুসলিম জনসংখ্যার বণ্টন ও অনুপাতে বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি...
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে শতাংশের...
সবাই মিলে কাজ করলে সমাজে পরিবর্তন আনা সম্ভব। মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুকসহ নানা সামাজিক অপরাধ দূর করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর