চট্টগ্রামে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১১:৪৫ এএম

চট্টগ্রামের ইপিজেড, বন্দর, পতেঙ্গা, হালিশহরসহ বিভিন্ন এলাকায় পানিবাহিত রোগের সংক্রমণ দেখা দিয়েছে।

গত এক সপ্তাহে এসব এলাকা থেকে নারী-শিশুসহ ২০০'র বেশি রোগী ভর্তি হয়েছেন ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) সংক্রামক ব্যাধি হাসপাতালে।  

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নগরীর যেসব এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয় সেসব এলাকায় এ ধরণের রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। 

পানিবাহিত রোগে অসুস্থ হয়ে গত তিন দিন ধরে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১০ মাসের শিশু আবিদ। 

আবিদের মত এ রকম আরও ১৭টি শিশুর চিকিৎসা চলছে একই হাসপাতালে। পানিশূন্যতা, ডায়রিয়া, বমি ও খাবার খেতে না পারার লক্ষণ নিয়ে গত পাঁচ দিনে এসব শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

শিশুদের পাশাপাশি পানিবাহিত রোগের উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে বিআইটিআইডিসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ২০০ নারী পুরুষ। নগরীর ইপিজেড, পতেঙ্গা, হালিশহর, উত্তর আগ্রাবাদসহ সমুদ্রের জোয়ারের পানিতে প্লাবিত হয় যেসব এলাকা সেখান থেকেই  হাসপাতালে রোগী ভর্তি হচ্ছেন বেশি।  

চিকিৎসকরা বলছেন, 'ভিব্রিও কলেরি' নামক কলেরা জীবাণুর সংক্রমণে এ রোগের প্রাদুর্ভাব হচ্ছে। রোগের প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধানে কাজে করছেন আইইডিসিআর এর পাঁচ সদস্যের একটি দল। 

বিআইটিআইডি'র সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ জানান, 'ভিব্রিও কলেরি' নামক জীবাণু লবণাক্ত পানিতে বিকশিত হওয়ার ভালো সুযোগ পায়। সমুদ্রের লবণাক্ত জোয়ারের পানিতে আসা এই জীবাণু কোনোভাবে মানুষের খাবার পানিতে মিশে গিয়ে থাকলে সেখান থেকে কলেরার প্রাদুর্ভাব শুরু হতে পারে। 

আরও পড়ুন: ডুবে যাওয়া ১১ ট্রলারের ১৭৩ জেলে উদ্ধার, এখনও নিখোঁজ ১৩৭

এসব পানিবাহিত রোগ থেকে বাঁচতে নিয়মিত ও সঠিক উপায়ে হাত ধোয়াসহ নিরাপদ পানি পানের পরামর্শ দেন তিনি। 

উল্লেখ্য, এর ২০১৮ সালের এপ্রিল-মে মাসে হালিশহর, আগ্রাবাদ ও ইপিজেড এলাকায় হেপাটাইটিস রোগের সংক্রমণ দেখা দিয়েছিল।


একাত্তর/এসজে 

চট্টগ্রামের আনোয়ারায় শিশুদের পেটের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় এক নারীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আপিল করার সুযোগ নেই; তিনি দেশে ফিরলেই সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড....
ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক সদস্য এবং গোয়েন্দা ঘাঁটির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলোতে অতি...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
ছুটিতে দেশে ফেরার পথে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ও সহোদর ভাই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর