সীমান্তে সড়ক প্রকল্পের শেষে আন্তঃআঞ্চলিক সংযোগ: সেনাপ্রধান

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৪:০২ পিএম

তিন পার্বত্য জেলা সীমান্ত সড়ক প্রকল্প কাজ শেষে হলে জেলাগুলোর আন্তঃআঞ্চলিক সংযোগ স্থাপন হবে। সেই সঙ্গে সীমান্তে নিরাপত্তা নিশ্চিতসহ যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে।

রোববার (২১ আগস্ট) দুপু‌রে বান্দরবা‌নের থান‌চি সীমা‌ন্তের থান‌চি লিক‌রি সড়‌ক পরিদর্শন করে কথাগুলো বলেন সেনাবা‌হিনী প্রধান জেনা‌রেল এস এম শ‌ফিউদ্দিন আহমেদ।

সেনাপ্রধান ব‌লেন, সীমান্ত সড়‌কের কাজ শেষ হ‌লে পাশের দে‌শের সঙ্গে অবৈধ ব্যবসা বন্ধ হবে। একই সঙ্গে পাশের দেশের সঙ্গে সড়ক যোগা‌যো‌গের মাধ্যমে দ‌ক্ষিণ পূর্ব এশিয়াতে ব্যবসা-বা‌ণি‌জ্যের প্রসার, সীমান্ত এলাকার কৃ‌ষিপণ্য দে‌শের মূল ভূ খ‌ণ্ডে এনে অর্থনৈ‌তিক উন্নয়ন ও পর্যটনের উন্ন‌তি হ‌বে। এছাড়াও শিল্প কারখানা স্থাপ‌নের সু‌যোগ বৃ‌দ্ধিসহ দুর্গম এলাকাগু‌লো সরকারি নিয়ন্ত্রণেও ভূ‌মিকা রাখ‌বে। 

এ সময় ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগে‌ডের কমান্ডার ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল মো. মাসুদুর রহমান, অতিরিক্ত প‌রিচালক ও সীমান্ত সড়‌ক প্রকল্পের প্রকল্প প‌রিচালক ক‌র্নেল এএনএম ফ‌য়েজুর রহমান, ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়‌নের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সীমান্ত সড়‌ক প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প প‌রিচালক মেজর সাঈদ মোহাম্মদ জা‌হিদুর রহমান ও ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়‌ন-৩ এর কনস্ট্রাকশন কোম্পানির কোম্পানি অধিনায়ক ও সীমান্ত সড়‌ক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মেজর মো. মোস্তফা কামালসহ অন্য সেনাকর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন: ধর্ষণের পর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, গ্রেপ্তার দুই

উল্লেখ্য, তিন পার্বত্য জেলায় ২০১৮ সাল থেকে ২০২৪‌ সাল পর্যন্ত মোট এক হাজার ৩৬‌ কি‌লো‌মিটার সীমান্ত সড়‌কের কাজ চলমান আছে। প্রথম পর্যা‌য়ে ৩১৭‌ কি‌লো‌মিটা‌রের কাজ সাতটি সেগমেন্টে বাস্তবায়ন করা হ‌চ্ছে। বাকি কাজ দ্বিতীয় পর্যা‌য়ে সম্পন্ন করা হ‌বে।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর