মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের একাদশ চালান

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০২:০৪ পিএম

মেট্রোরেলের একাদশ চালানে মোংলা বন্দরে এসে পৌঁছেছে ৮টি কোচ ও ৪টি ইন্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারী পণ্য। 

গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের এ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশী জাহাজ এম,ভি হোসি ক্রাউন। জাহাজটি সোমবার (২২ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের সময় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। এরপর প্রয়োজনীয় কার্যাদি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে জাহাজ হতে মালামাল খালাস শুরু হয়েছে।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানীর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইন্জিনসহ ৩৪ বক্স মেশিনারী পণ্য নিয়ে এম,ভি হোসি ক্রাউন সোমবার সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। দুপুর থেকে জাহাজটি হতে কোচ, ইন্জিন ও মেশিনারী মালামাল নামানোর কাজ শুরু করা হয়। 

এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে। এ পণ্য খালাস শেষে বিদেশী জাহাজটি মঙ্গলবার বন্দর ত্যাগ করবে।

তিনি বলেন, এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪টি ইন্জিন এসেছে।


একাত্তর/এসএ

বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ আটলান্টিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা এক কর্মচারী নিহত হয়েছেন।
চোখের পলকে আনুমানিক তিন মণ ইলিশ উঠে এলো ডেকে! আমরা যতটা পারলাম কুড়িয়ে নিলাম, বাকিটা আবার সাগরেই গড়িয়ে পড়লো।
এক মিনিটের নাই ভরসা, কথাটা আবারও প্রমাণ করলেন ৩৬ বছরের যুবক কালাম আজাদ। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে এর আঘাতে নিহত হন তিনি। কেউ ভাবতেও পারেনি তরতাজা এই...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের অংশ হিসেবে ১৯ অক্টোবর (সোমবার) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব সোনার (জুয়েলারি) দোকান ও প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ রাখার...
কানাডার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ও মারাত্মক এক দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একাধিক সদস্য নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির...
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর