যানজটে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত দুই

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০২:১০ পিএম

নেত্রকোনার পূর্বধলায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলের চালক ও এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক আরোহী। 

সোমবার (২২ আগস্ট) দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের জারিয়া এলাকার কংস নদের ব্রিজের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে। 

জানা গেছে, দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম আনোয়ার (৩৫)। তিনি গৌরীপুর উপজেলার বুকাইনগর ইউনিয়নের নাহরাবাজার এলাকার নূর ইসলাম এর ছেলে। 

আহত নারী মারুফা আক্তার তার খালাতো বোন। তবে নিহত মোটরসাইকেল চালকের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নেত্রকোনার দুর্গাপুর থেকে ভাড়াটিয়া মোটরসাইকেলযোগে আনোয়ার ও মারুফা আক্তার গৌরীপুর যাচ্ছিলেন। 

এসময় জারিয়া এলাকার কংস নদের ব্রিজের ঢালে যানজটে পড়লে পেছনে থাকা একটি বালুবাহী ট্রাক এসে তাদের চাপা দেয়। 

আরও পড়ুন: বরিশালে বাস-ট্রলি সংঘর্ষ, নিহত তিন

ঘটনাস্থলেই আনোয়ার ও মোটরসাইকেল চালক নিহত হন। আর গুরুতর আহত মারুফাকে আক্তারকে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানান, দুর্ঘটনার পরই ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে ঘাতক ট্রাকটি আটক করে।


একাত্তর/এসজে

ফিফা ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ছবি ও ভিডিও করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু হয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নেত্রকোনায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর