অবৈধভাবে সাড়ে ছয় টন তেল মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৯:২৮ পিএম

বাগেরহাটে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে তেল মজুত করার অপরাধে এক পরিবেশককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২২ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় ফ্রেশ তেলের পরিবেশক সুমন সাহার গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই গোডাউনে অবৈধভাবে মজুত রাখা চারশ' কার্টনে সাড়ে ছয় টন ফ্রেশ কোম্পানির সয়াবিন তেল পাওয়া যায়। 

ওই তেল মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য নির্দেশনা দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

খুলনা র‌্যাব-৬ এর সদর কোম্পানির সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না জানান, গোডাউনে অবৈধভাবে তেল মজুত রাখার খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে ওই পরিবেশকের গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

আরও পড়ুন: নার্সিংয়ের প্রশ্নপত্র ফাঁস, সাবেক অধ্যক্ষসহ গ্রেপ্তার ছয়

অভিযান চলাকালে ফ্রেশ কোম্পানির পরিবেশক সুমন সাহার গোডাউনে সাড়ে ছয় টন সয়াবিন তেল মজুত পাওয়া গেছে। বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মূল্যে বিক্রির জন্য সে ওই তেল মজুত রেখে ছিল বলে তিনি জানান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাকিব হাসান চৌধুরী জানান, সাড়ে ছয় টন সয়াবিন তেল মজুত রাখার অপরাধে পরিবেশক সুমন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই তেল মঙ্গলবার দুপুরের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 


একাত্তর/এসজে

মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর