উপ-বিভাগীয় প্রকৌশলীর গাড়িতে মাদক, সাময়িক বরখাস্ত

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৯:০৪ পিএম

গাড়িতে ফেনসিডিল বহনের অভিযোগে গাজীপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোসা. ফেরদৌসী বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে। 

এই প্রজ্ঞাপনে তাকে সাত দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে বলে জানা যায়।

চিঠির সূত্রে জানা গেছে, উপ-বিভাগীয় প্রকৌশলী মোসা. ফেরদৌসী বেগমের নামে রেজিস্ট্রেশনকৃত গাড়িতে ১৩১ বোতল ফেনসিডিল বহনকালে গত ১৯ আগস্ট কুমিল্লা জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গাড়িটি আটক হয়। 

আরও পড়ুন: ট্রলারডুবিতে নিখোঁজের ৪০ ঘণ্টা পর তরুণের মরদেহ উদ্ধার

গাজীপুরের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. শরীফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অনুমতি ব্যতীত জেলার বাইরে গাড়ি চালানোর বিষয়টি এ পর্যন্ত কর্তৃপক্ষকে জানানো হয়নি। এছাড়াও ঘটনাটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের শামিল এবং তদন্ত শেষে প্রমাণিত হলে  গুরুদণ্ড আরোপযোগ্য।


একাত্তর/জো 

নানা প্রলোভন দেখিয়ে ১৭টি বিয়ে করে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে তার ১৭ বিয়ের প্রাথমিক সত্যতা...
রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দু'জনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই এসআই ও ছয় কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অবৈধ লেনদেন করে টিকে পারলেন না চকরিয়ার সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন এবং অফিস সহকারী মমতাজ বেগম। তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নাশকতার মামলায় কারাগারে থাকায় সাতক্ষীরার পৌর মেয়র ও বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই অবস্থায় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব দিয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর