রাজবাড়ীতে পিকআপ-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে আহত ছয়

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১২:২৮ পিএম

রাজবাড়ী জেলা শহরে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রর চালকসহ আহত হয়েছেন ছয় জন। আহতদের বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (২৪ আগষ্ট ) সকাল ১০ টার দিকে শহরের আহম্মেদ আলী মৃধা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মাহেন্দ্র চালক ও জেলা সদরের কুটির হাট এলাকার বাসিন্দা মজিবরের ছেলে আমিন, পাংশা উপজেলার আশরাফ, সুজন হাওলাদার, চন্দনী এলাকার চান মিয়া, কালুখালী উপজেলার সবিতা ও রানা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০ টার দিকে পাংশা থেকে ওই মাহেন্দ্রটি রাজবাড়ীর দিকে যাচ্ছিলো। এ সময় মাহেন্দ্রটি রাজবাড়ী সদর উপজেলার আহম্মেদ আলী মৃধা কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় ছয় জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: আজও কর্মবিরতিতে মৌলভীবাজারের চা শ্রমিকরা

পাংশা হাইওয়ে থানার উপ পরিদর্শক জুয়েল রানা সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় পড়া মাহেন্দ্র ও পিকআপ ভ্যানটিকে জব্দ করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে। 

 

একাত্তর/আরবিএস  

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর