স্কুলছাত্র হত্যায় একজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৫:২৮ পিএম

রাজবাড়ী জেলা শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাহিদ হাসান মিতুলকে ছুরিকাঘাতে হত্যার মামলায় এক আসামীর ফাঁসি ও চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর সোয়া একটায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমীন এ রায় ঘোষণা করেন। 

জানা গেছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী রুবেল মন্ডল। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন রাফিজুল মন্ডল, পিয়ারুল, মো. রায়হান ও মো. পিয়াল। ফরিদ ও এলেম নামে অপর দুই আসামীর কোন সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

আদালত সুত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন সকাল সাড়ে ১১ টার সময় স্কুল চলাকালীন সময়ে আসামীরা ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাহিদ হাসান মিতুলকে ডেকে নিয়ে রেলওয়ে ক্যারেজে তার পেটে ছুরিকাঘাতে জখম করে ও লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় ২১ জুন নিহতের বাবা সাতজনকে আসামী করে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট নেকবর হোসেন মনি বলেন, মামলাটির সাক্ষীদের দেওয়া সাক্ষ্য অনুযায়ী আসামিরা সঠিক বিচার পায়নি। ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তিনি।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে ওই মামলার এক আসামীর ফাঁসির রায় ও অপর চার আসামীর যাবজ্জীবন প্রদান করেছেন। 


একাত্তর/জো 

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর