বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৩:৫৬ পিএম

জয়পুরহাট শহরের পাচঁবিবি রোডের হরিবাসর এলাকা থেকে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছ পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হরিবাসর এলাকায় ওই বৃদ্ধার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত বৃদ্ধা জোসনা কুন্ডু হরিবাসর মোড় এলাকার মৃত হরি কুন্ডুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার তিন সন্তানের মধ্যে বড় ছেলে জয়পুরহাটের বাইরে থাকেন, মেয়ে শ্বশুরবাড়িতে আর ছোট ছেলে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি থাকায় জোসনা কুন্ডু হরিবাসর মোড়ে মদিনা মহল সংলগ্ন তার বাড়িতে একাই বসবাস করতেন। 

আরও পড়ুন: সেনাসদস্যকে ট্রেনে উঠতে বাধা, তিন আরএনবি সদস্য গ্রেপ্তার

এ সুযোগে রাতের কোন একসময় কেউ বটি দিয়ে তাকে গলাকেটে হত্যার পর পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ছেলে নিশিত কুন্ডুকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।


একাত্তর/জো 

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর