খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত তিন, আহত তিন

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৯:৪৯ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। 

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ভৈরব রেলওয়ে পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬) ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)। 

এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন- ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫), হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪) ও একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে হরিজন পল্লীতে সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভেতরে বসানোর কাজ চলছিল। এসময় খুঁটিতে বিদ্যুতের মেইন তার লেগে ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। 

আরও পড়ুন: স্কুলের টয়লেট থেকে শিক্ষার্থীর নগ্ন মরদেহ উদ্ধার

তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রওশন আরা নিপা তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানিয়েছেন, এ দুর্ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসজে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর