ভৈরবে বিএনপির বিক্ষোভ সমাবেশ, মহাসড়ক অবরোধ

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৩:০১ পিএম

দেশব্যাপী চলমান বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে ভৈরবে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। এসময় বিক্ষোভকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। 

শনিবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ভৈরব ওয়ালটন প্লাজার মাঠে ভৈরব উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এসময় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দরা  খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগের দুঃশাসন, এবং পুলিশের নির্যাতনে  বিএনপি'র নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ জানায়। 

বক্তারা আরও বলেন, সরকার কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়লাভ করার জন্য ১৫০ টি আসনে ইভিএমে ব্যবস্থা করেছে। তারা অবিলম্বে এই ইভিএমের মাধ্যমে ভোট এর ব্যবস্থা বাতিলের দাবিসহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানান। 

বক্তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তৃতার "খেলা হবে" এই মর্মে চ্যালেঞ্জ গ্রহণ করেন বলেন, আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন তারপর দেখেন কি খেলা হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ শেষে ভৈরব দূর্জয় চত্বরে এসে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এক পর্যায়ে বিক্ষোভকারীরা দুর্জয় চত্বরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ  করে রাখলে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পার্শে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম প্রমুখ।


একাত্তর/এসজে

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর