রাঙ্গাবালীতে বিএনপির তিন নেতার ওপর হামলা

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১১:৫৭ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির তিন নেতার ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। সোমবার রাত নয়টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে পৃথক এ হামলার ঘটনা ঘটে। 

হামলায় আহতরা হলেন, উপজেলার ছোটবাইশদিয়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য রেশাদ খলিফা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাব্বি হাওলাদার এবং ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক মেম্বার। 

জানা গেছে, সোমবার রাত ৯ টার  ওই ইউনিয়নের বরইতলা বাজারে প্রথমে রাব্বি হাওলাদার এবং পরে রেশাদ খলিফার ওপর হামলা চালিয়েছে ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীরা।

এর আগে একই ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় তারেক মেম্বারের ওপর হামলা চালায় তারা। এ হামলায়  রেশাদ খলিফা গুরুতর আহত হন। 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। 


একাত্তর/এআর

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের...
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর