দাম বেশি নেওয়ায় দুই সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৫:২৯ পিএম

মেহেরপুরে সার ডিলারদের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে দুই সার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা দেড়টার দিকে শহরে অবস্থিত বিভিন্ন সারের দোকানে অভিযান চালালে দাম বেশি নেওয়ার প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়। 

এসময় দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের উপস্থিতি লক্ষ্য করে ভোক্তা অধিকার সংরক্ষণের দলটি। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, সারের মূল্য বেশি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় মেসার্স আশাবুল হক ও মেসার্স ন্যাশনাল ট্রেডার্স নামে দুই সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তরুণ নিহত

জানা গেছে, দুইটি প্রতিষ্ঠানই বিসিআইসি কর্তৃক অনুমোদিত সার ডিলার। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান চলাকালীন সময়ে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর মনিরুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।


একাত্তর/জো 

মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর