আবারও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ঝুমন দাস

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৩:২২ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বিতর্কিত’ পোস্ট দেয়ায় অভিযোগে সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আবারও গ্রেপ্তার হয়েছেন ঝুমন দাস।

সাম্প্রতিক একটি পোস্টকে ঘিরে মঙ্গলবার সকালে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের বাড়ি থেকে ঝুমন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে রাতে পুলিশ বাদি হয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুমন মিয়া রাত পৌনে ২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গত ২৮ অগাস্ট বিকেলে ফেইসবুকে একটি ‘উসকানিমূলক’ পোস্ট দেন ঝুমন। এ ঘটনায় তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর আটক দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

এর আগে ২০২০ সালের ১৫ মার্চ হেফাজতে ইসলামের তৎকালীন যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ফেইসবুক পোস্টে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলেন ঝুমন দাস। ওই ঘটনার পর ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগ তুলে ১৭ই মার্চ নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘর ও পারিবারিক মন্দিরে হামলা চালানো হয়। 

তার আগেই ২০২০ সালের ১৬ই মার্চ রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে ঝুমনকে আটক করে পুলিশ। ১৭ই মার্চ ৫৪ ধারায় গ্রেপ্তার তাকে দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত সেদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: কুমিল্লায় বিএনপির ভাঙচুরের পর ত্রিমুখী সংঘর্ষে আহত ১২

ওই মামলায় পরে জামিনে মুক্ত হন ঝুমন। একই সময়ে হামলা চালানোর দায়ে হেফাজতের দেড় হাজার লোকের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

ঝুমনের বিরুদ্ধে বার বার ডিজিটাল আইনে মামলা ‘উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে তার স্ত্রী সুইটি গণমাধ্যমে বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে করা মামলাটি আপসের জন্য বার বার হুমকি-ধামকি দিচ্ছে। এখন এই অবস্থার মধ্যে আবারও তথ্যপ্রযুক্তি আইনে আমার স্বামীর বিরুদ্ধে মামলা দিয়ে আমাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে।


একাত্তর/আরবিএস  

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর