দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন মৌসুমি

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৫:৪৪ পিএম

দিনাজপুরে মৌসুমী বেগম নামের এক নারী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন।

বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে একেএকে চার সন্তানের জন্ম দেন তিনি। সন্তানদের মধ্যে তিনজন ছেলে এবং একজন মেয়ে। 

মৌসুমির পরিবার জানিয়েছে, গত ২০ আগষ্ট ব্যথা উঠলে ওই দিনই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কয়েকদিন হাসপাতালেই চিকিৎসা নেয়ার পরে বুধবার সকাল সাড়ে ১১ টায় সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। 

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. ইসরাত জাহান জানান, বর্তমানে চার নবজাতকসহ মৌসুমি বেগম সুস্থ আছেন। তবে নবজাতকদের বর্তমানে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে বলে জানান চিকিৎসক। 

মৌসুমী জেলার বিরল উপজেলার ভান্ডারা গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। বিয়ের একযুগ পরে এই দম্পত্তির ঘরে একসাথে চার সন্তান এলো। এমন ঘটনায় চার সন্তান পেয়েই ভান্ডারা গ্রামের বাসিন্দা এবং তার পরিবার খুশি। এছাড়াও, এ ঘটনায় সন্তানদের দেখতে হাসপাতালে ভিড় করছেন উৎসুক লোকজন। 

একাত্তর/ এনএ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
গাজীপুরে গত ৮ মাসে সহিংসতার শিকার হয়েছেন ৫১৪ নারী। এরমধ্যে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন ৫১ থেকে ৬০ বছর বয়সী নারীরা।
নওগাঁর মহাদেবপুর ও পোরশা উপজেলায় আলাদা বজ্রপাতের ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। 
রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে জান্নাতি বেগম (২২) নামে এক নিখোঁজ নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সাওরাইল ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার করে কালুখালী...
প্রতারণার মামলায় দাণ্ডিত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর