ঝালকাঠির পেয়ারা বাগান থেকে লাশ উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫০ পিএম

ঝালকাঠি সদর উপজেলার কাপরকাঠি গ্রামের একটি পেয়ারা বাগান থেকে এনজিও কর্মকর্তা সজল চন্দ্রের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্থানীয়রা খবর দিলে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

অজ্ঞাত দুর্বৃত্তরা সজলকে হত্যা করে লাশ পেয়ারা বাগানে ফেলে রেখে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, কাপরকাঠি গ্রামের যতিন কয়ানের একটি পেয়ারা বাগানের মধ্যে সজল চন্দ্রের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা জানায়, সজল দক্ষিণ বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ছিলেন। তিনি পেয়ারাচাষীসহ স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋণ প্রদান করতেন।

আরও পড়ুন: সাভারে সুতার কারখানায় গুলি, তিনজন আহত

ঝালকাঠির কাপরকাঠি, ভীমরুলি ও বাউকাঠি এলাকায় তিনি এনজিও কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, মৃতদেহের বিভিন্নস্থানে আঘাতর চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুসন্ধান চালায়, তবে তাতে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তাকে রাজনৈতিকভাবে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর