বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু, আহত চারজন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩২ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ধানক্ষেতে নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে এক কৃষিশ্রমিকের মৃত্যু ও আরও চারজন আহত হয়েছেন। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কৃষিশ্রমিক পিয়ার মোহাম্মদ (২৮) ওই গ্রামের সোলেইমান আলীর ছেলে। আহতদের মধ্যে মহসিন আলী (৩০) গুরুতর আহত হয়েছেন। তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মো. তসলিম উদ্দিনের ছেলে। এছাড়া বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকখাড়ি গ্রামে আটজন কৃষিশ্রমিক একটি ধানক্ষেত নিড়ানি দেওয়ার জন্য মাঠে যায়। ধানক্ষেত নিড়ানি দেওয়ার সময় সকাল সাড়ে ১১ টার দিকে বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই পিয়ারের মৃত্যু হয় এবং এতে গুরুতর আহত হন মহসিন আলী।  

আরও পড়ুন: হাতিয়ায় বাগান থেকে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খরব পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 


একাত্তর/জো 

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।
এ অঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ-সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দুই মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর