২০ বছর ধরে পলাতক শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৩ পিএম

দীর্ঘ দুই দশক বিদেশে পালিয়ে থাকা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সে সময়ের শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ‌র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্ণেল তানভির মাহমুদ পাশা। 

তিনি জানান, শনিবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জাকির খানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি হত্যাসহ মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। 

তানভীর মাহমুদ পাশা সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শুক্রবার দিবাগত রাতে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা অভিযান চালায় র‌্যাব-১১’র সদস্যরা।

অভিযানকালে একটি বিদেশী পিস্তলসহ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি জাকির খানকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, ১৯৯৪ সালের সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে একটি মামলায় জাকির খানের ১৭ বছরের সাজা হয়।

পরে উচ্চ আদালতে তার সাজা কমে আট বছর হলেও, তিনি গ্রেপ্তার এড়াতে দেশে-বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। ২০০৩ সালে সাব্বির আলম হত্যা মামলায় আসামি করা হলে তিনি আত্মগোপনে চলে যান। 

আরও পড়ুন: বগুড়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জাকির খানকে জিজ্ঞাসাবাদে র‍্যাব আরও জানতে পারে, তিনি দীর্ঘদিন থাইল্যান্ডে আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি ভারত হয়ে তিনি বাংলাদেশে আসেন। এরপর থেকে তিনি পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সপরিবারে বসবাস করছিলেন। 

জাকির খানের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‍্যাব। 


একাত্তর/এসজে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর