বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, একজন আহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৪ পিএম

নাটোরের বড়াইগ্রামে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ও অপর এক কৃষক আহত হয়েছেন। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভবানীপুর বিলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কৃষক বেলাল মিয়াজী (৪৫) উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আলহাজ্ব হোসেন আলীর ছেলে আর আহত কৃষক সেলিমও ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে ভবানীপুর বিলে নিজ নিজ ধানের জমিতে কাজ করছিলেন বেলাল ও সেলিম। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেলালের এবং আহত হন সেলিম। আহত সেলিমকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ভোলায় তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 


একাত্তর/জো 

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় তার এক সহপাঠীও আহত হয়েছে।
রাজবাড়ীতে বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে সাড়ে চারটার দিকে জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর