সেপটিক ট্যাঙ্কে শ্রমিককে উদ্ধারে নেমে দুইজনের মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৩ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাঙ্কে নির্মাণ শ্রমিক কাজ করার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করতে নেমে দুই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত দুই ভ্যানচালক চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈর গ্রামের মহির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৩৫) ও আবু তাহেরের ছেলে আব্দুল মাবুদ (৩০)। 

স্থানীয়রা জানান, সকালে গ্রামের মহির উদ্দিনের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কের সাটার খোলার সময় নির্মাণ শ্রমিক আলতাফ হোসেন অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়লে তার চিৎকারে সেখানে দাড়িয়ে থাকা তিনজন তাকে উদ্ধার করার জন্য নিচে নামে। এসময় তারাও অসুস্থ হয়ে যায়। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ভ্যানচালক সাইদুল ও মাবুদ মারা যায়। 

আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের চৌবাচ্চা থেকে শিশুর মরদেহ উদ্ধার

তারা আরও জানান, অসুস্থ নির্মাণ শ্রমিক আলতাফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ফেরদৌস নামের অপর একজন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

চিরিরবন্দর থানার ওসি তদন্ত মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো 

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর