নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৪ পিএম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার নিজ দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

অভিযুক্ত বৃদ্ধকে (৬২) বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তিনি রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের বাসিন্দা। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির বাবা তার বাবাকে আসামি করে রাজারহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলার এজাহার সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশুটি তার দাদার সঙ্গে বাড়িতে খেলছিল। এসময় বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণ করে তার দাদা। 

বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পারলে শিশুটিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশুটির বাবা রাজারহাট থানায় মামলা করলে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন: মাটিচাপা দেয়ার চারদিন পর মরদেহ উদ্ধার, আটক তিন

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর