ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫২ পিএম

সাভারের আশুলিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় এক গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে গুরুতর জখম এবং আরও তিন জনকে পিটিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। 

শনিবার দুপুরের দিকে আশুলিয়ার জামগড়া এলাকার হেয়ন এ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত ওই শ্রমিককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রতীক্ষ্যদর্শীরা জানান, দুপুরে লাঞ্চের বিরতির পর শ্রমিকরা বাসা থেকে পোশাক কারখানায় আসছিলেন। পথে হঠাৎ করে ২০ থেকে ৩০ জন লোককে লাঠি ও ছুরি নিয়ে বসে থাকতে দেখেন শ্রমিকরা। ওই বখাটেরা গাইবান্ধা হোটেলের সামনে পথ রোধ করে ইভটিজিং করছিল।

এ সময় ইভটিজিং এর শিকার এক নারীর সাথে থাকা স্বামী ইমন মিয়া তাদেরকে বাধা দেন। তখন কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদেরকে আটকিয়ে মারধর করে। একপর্যায়ে তারা দৌড়ে পালিয়ে হেয়ন পোশাক কারখানার মধ্যে প্রবেশ করলে পিছন থেকে তাদের ছুরি ও লাঠি নিয়ে ধাওয়া করে বখাটেরা। তারাও কারখানার মধ্যে প্রবেশ করে। 

image

হামলার শিকার ইমন ও তার স্ত্রী 

সে সময় হেয়ন এ্যাপারেলসের স্টোর সহকারী আব্দুর রাজ্জাক কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আরও তিন জন শ্রমিককে এলোপাথরি পিটিয়ে আহত করে।

আরও পড়ুন: ব্রাজিল দলে ডাক পাননি জেসুস ও আলভেস

পরে আহতদের উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে ডাক্তার রোগীর অবস্থা গুরুতর দেখে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির জন্য রেফার করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই আল-মামুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনার তদন্ত চলছে। 


একাত্তর/আরবিএস  

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্যাস পাইপলাইন স্থানান্তরের টাই-ইন কাজের জন্য রাজধানীর আশপাশের একটি বিস্তীর্ণ এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার...
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানো পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন...
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার নিয়েও ইয়েমেনের আকাশে বড় চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। একের পর এক ড্রোন ও যুদ্ধবিমান হারিয়ে আকাশপথে বড় ধাক্কা খেয়েছে রিয়াদ।
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর