সাগর উত্তাল, মাছ ধরা ট্রলার দুবলার চরে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৭ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ায় মোংলা বন্দরসহ সংলগ্ন সাগর উত্তাল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাছধরা ট্রলার দুবলার চর, ভেদাখালী, ভাঙ্গার খাল ও মেহেরআলী খালে নিরাপদে আশ্রয় নিয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় উপর দিয়ে থেমে থেমে বৃষ্টিপাত ও হালকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

নিম্নচাপের কারণে মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে, দুপুরের জোয়ারে স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ফুট উচ্চতায় পানি বৃদ্ধি পেয়েছে দুবলার চরে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদার জানান, সকাল থেকে দুবলার চর এলাকায় বৃষ্টিপাতসহ মাঝে মাঝে ঝড়ো হাওয়া বইছে। এছাড়া স্বাভাবিক জোয়ারের তুলনায় তিন ফুট পানি বেড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া সাগর উত্তাল হয়ে উঠতে থাকায় প্রায় অর্ধশত ট্রলার দুবলার ভেদাখালী, ভাঙ্গার খাল ও মেহেরআলী খালে নিরাপদে আশ্রয় নিয়েছেন। 

image


তিনি আরও জানান, গত দুই-তিনদিন ধরে আবহাওয়া খারাপ হতে থাকায় সাগরের অন্যান্য ট্রলারগুলো নিজ নিজ এলাকায় ফিরে গিয়েছে। 

এছাড়া সুন্দরবনের করমজলেও অস্বাভাবিক পানি বেড়েছে বলে জানিয়েছেন করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির। তিনি জানান, এখন পূর্ণিমার গোন চলছে। এসময়ে এমনিতেই পানির চাপ বেশি থাকে। এর মধ্যে নিম্নচাপের প্রভাবে পানি বেড়েছে প্রায় তিন ফুটের মত।

আরও পড়ুন: আব্দুলপুর জংশনে লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন 

মোংলা আবহাওয়া অফিস ইনর্চাজ অমরেশ চন্দ্র ঢালী জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শনিবার বিকেলের পর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ওড়িশা উপকূল ও বাংলাদেশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি ক্রমেই ঘনীভূত হওয়ায় সাগর উত্তাল ও উপকূলীয় এলাকায় থেমে থেমে ঝড়বৃষ্টি বয়ে যাবে।

এমন বৈরি আবহাওয়া আগামী আরও দুই-তিনদিন ধরে অব্যাহত থাকবে এবং স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট পানি বাড়বে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন...
গাজীপুরের টঙ্গীর ব্যস্ততম চেরাগ আলী বাজার এলাকার ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় হঠাৎ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ১৬টি...
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধের এক ঘণ্টারও বেশি সময় পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শ্রমিকদের অবরোধের...
সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন তরুণকে ‘ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ এবং নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট তিন কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান দিতে যাচ্ছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর