খাদে পড়া ট্রাকের চাপায় দুই রোহিঙ্গা কিশোরী নিহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩১ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ইটবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ট্রাকটির নিচে চাপা পড়ে দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছেন। 

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে বালুখালীর ১৫ নং ক্যাম্পের ব্লক-৯ এর ঢালায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত কিশোরীরা হলেন কানতা (১৪) ও নুর কলিমা (১২)। নিহত কানতা ক্যাম্প ১৫ এর জি/২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে ও নুর কলিমা একই ব্লকের আবদুস সালামের মেয়ে। 

বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, ১০ হাজার ইট বহনকারী ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকটির নিচে চাপা পড়ে কানতা ও নুর কলিমা। 

আরও পড়ুন: রোগীকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

অতিরিক্ত পুলিশ সুপার আরাও জানান, পরে খবর পেয়ে এপিবিএন সদস্যরা ট্রাকটির নিচ থেকে ওই দুই কিশোরীর মরদেহ উদ্ধার করেন। 

ট্রাকটির চালককে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর