রোগীকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৬ পিএম

গাজীপুরের টঙ্গীতে এক নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে হোসেন মার্কেট এলাকার আল কারীম ইসলামিয়া হাসপাতালে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই চিকিৎসক ডা. হাসিবুল ইসলামের বাসা ঢাকার মগবাজার এলাকায়। 

ভুক্তভোগী নারীর স্বজনরা জানান, শনিবার রাত নয়টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকার আল কারীম ইসলামিয়া হাসপাতালে দত্তপাড়া এলাকার ওই নারী চেকআপ করতে যান। এ সময় হাসপাতালের ভেতরেই ওই নারী তার চিকিৎসকের দ্বারা যৌন হয়রানির শিকার হন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তার স্বজনদের খবর দিলে তারা হাসপাতালে গিয়ে চিকিৎসককে পাকড়াও করে থানা পুলিশের খবর দেয়। 

আরও পড়ুন: রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাত আটক

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ভুক্তভোগী নারীর স্বজনদের কাছে খবর পেয়ে গভীর রাতে হাসপাতাল থেকে চিকিৎসককে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বিবাহিত ওই নারী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় রোববার (১১ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত চিকিৎসককে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


একাত্তর/জো 

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর