কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিন কৃষকসহ নিহত চার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৭ পিএম

কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিন কৃষকসহ চারজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, রোববার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে জেলার কুমারখালি উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক সড়কের আলাউদ্দিন নগর এবং ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগার মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনা গুলো ঘটে।  

নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাফফার, ইন্তা সরদার ও সানু এবং নওগাঁ জেলার সাপাহার উপজেলার অজ্ঞাত এক ব্যক্তি। 

আলাউদ্দিন নগরের দুর্ঘটনার বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,  কয়েকজন কৃষক নছিমনযোগে কুমারখালীর উদ্দেশে পেঁয়াজ কিনতে যাচ্ছিলেন। পথে নসিমন-ভ্যান-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে নছিমন ও ভ্যান দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ওই নছিমনে থাকা তিন কৃষক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ৯ জন।  

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে হার্ট অ্যাটাকে ডাকাতের মৃত্যু!

অপরদিকে ভোরের দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগার মাইল নামক স্থানে এমদাদ নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত ব্যক্তির বাড়ি নওগাঁ জেলার সাপাহার এলাকায় বলে জানা গেছে।। হতাহতদের উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়েছে।


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর