নাটোরে বন্ধু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৩:১০ পিএম

ধারের মাত্র দেড় হাজার টাকা ফেরত চাওয়ার কারণে বন্ধুকে হত্যার দায়ে জসিম উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে নাটোরের একটি আদালত।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন সদর উপজেলার চৌরি গ্রামের বকুল মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার লোহাকুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।

জেলা ও দায়রা জজ আদালত সূত্র জানায়, দুপুর ১২টার দিকে খোলা আদালতে সোহাগ মিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। মামলার একমাত্র আসামি জসিম উদ্দিনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত।

মামলার সারসংক্ষেপে বলা হয়, জসিম উদ্দিন তার বন্ধু একই এলাকার সিরাজ মিয়ার ছেলে সোহাগ মিয়ার কাছ থেকে দেড় হাজার টাকা ধার নিয়ে জুয়া খেলে হেরে যান।

পরে সোহাগ তার পাওনা টাকার জন্য চাপ দিতে শুরু করলে জসিম উদ্দিন তাকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী ২০১৮ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় সোহাগকে বাড়ির পাশের একটি পুকুরে নিয়ে যায় এবং সেখানে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে জসিম। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

এরপর জসিম হাতমুখ ধুয়ে বাড়িতে এসে অন্যদের সঙ্গে সোহাগের মরদেহ দেখতে যান।

নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট। দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

একাত্তর/এসজে

কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমসহ (এস আলম) ১১ জনকে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছে আদালত। 
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর