কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:১০ পিএম

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার কুমিল্লা নগরীর রাজাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন ‌সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।

তিনি জানান, সোমবার কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ শিশুখাদ্যসহ নিত্যপণ্যের বাজার ও হোটেলে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ করায় মিজান স্টোরকে পাঁচ হাজার টাকা, মাহামুদ স্টোরের মো: সোহেলকে মেয়াদ উত্তির্ন এবং মেয়াদ বিহীন শিশুখাদ্য সরবরাহ ও বিক্রয় করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোল্লা হোটেলের মো: শাহাদাত হোসেনকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে চার জাহার টাকা জরিমানাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সহযোগী হিসেবে ছিলেন নিরাপদ খাদ্য পরিষদসহ প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ।

সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণের এই অভিযানে অব্যাহত থাকবে।


একাত্তর/আরবিএস  

মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর