বঙ্গবন্ধু সেতুতে দুই বাল্কহেডের ধাক্কা, ডুবেছে একটি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:২২ পিএম

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ১০ নম্বর পিলারের সাথে ধাক্কা লেগে একটি বালু বোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ সময় বাল্কহেডে থাকা পাঁচ শ্রমিক লাইফ জ্যাকেট পরে সাঁতরে তীরে উঠেছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে ওই ঘটনার ঘন্টা খানেক পর সেতুর ৯ নম্বর পিলারের সাথে বালু বোঝাই আরেকটি বাল্কহেডের ধাক্কা লাগে, সেটি এখনও আটকে আছে। 

এ দুই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন।

ডুবে যাওয়া বাল্কহেডটি সিরাজগঞ্জ থেকে বালু নিয়ে নারায়নগঞ্জ ও আটকে  বাল্কহেডটি সিরাজগঞ্জ থেকে বালু বোঝাই করে ফরিদপুর সিএনবি ঘাটের দিকে যাচ্ছিলো। 

ডুবে যাওয়া বাল্কহেডের শ্রমিক আক্তার হোসেন জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আমরা সিরাজগঞ্জ হাজী সাত্তারের বালুর মহল থেকে বালু ভর্তি করে বাল্কহেডটি নিয়ে নারায়ণগঞ্জের দিকে রওনা দেই। নদীতে অতিরিক্ত স্রোতের কারণে সেতুর পিলারের সাথে ধাক্কা লাগার পর আমাদের বাল্কহেডটি ডুবে যায়। তৎক্ষনিক ভাবে আমরা পাঁচজন লাইফ জ্যাকেট পরে সাঁতরে বেলকুচির রান্ধুনীবাড়ী চরে এসে উঠি। আমরা পাঁচ জনেই সুস্থ্য আছি। 

image


ডুবে যাওয়া বাল্কহেডের বিষয়ে নৌ-পুলিশকে জানিয়েছেন কি না জানতে চাইলে আক্তার হোসেন বলেন, নৌ- পুলিশকে জানাতে গেলে সমস্যা আছে। তারা আমাদের আটকে রেখে টাকা আদায় করবে তাই এখান থেকেই চলে যাবো। মহাজন তার বাল্কহেড অন্যভাবে উদ্ধার করবেন।

প্রত্যাক্ষদর্শী বঙ্গবন্ধু রেল সেতুর প্রকৌশলী ফারুক হোসেন বলেন, নদীতে অনেক পানি বেড়েছে। নদীর প্রবল স্রোতের কারণে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের ১০ নম্বর পিলারের সাথে ধাক্কা লাগে এবং সেখানেই ডুবে যায়। তার কিছুক্ষন পর ৯ নম্বর পিলারের সাথে আরেকটি বালু বোঝাই বাল্কহেড জোরে ধাক্কা দিয়ে আটকে যায়।

গত দুই দিন আগে একই স্থানে বালু বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। একজন এখনও নিখোঁজ রয়েছেন। 

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম নৌ- ফারির ওসি আতাউর রহমানের সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, আজ সকালে সেতু মন্ত্রনালয়ের সচিব মো: মনজুর হোসেন স্যার বঙ্গবন্ধু সেতু পরিদর্শনে এসেছেন। স্যার সব কিছু দেখছেন। ডুবে যাওয়া বাল্কহেড সম্পর্কে জানিনা তবে একটি বালু বোঝাই বাল্কহেড আটকে আছে জানতে পেরেছি। 

আরও পড়ুন: ফের সংঘর্ষে জড়ালো আজারবাইজান-আর্মেনিয়া, নিহত ৪৯

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন বলেন, দুপুর ১২ টার দিকে জানতে পারি ১০ নম্বর পিলারের সাথে বালু বোঝাই একটি বাল্কহেড ধাক্কা লেগে ডুবে গেছে। সঙ্গে সঙ্গে নৌ-পুলিশকে জানিয়েছি। পরে কি হয়েছে তা জানিনা। তার ঘন্টা খানেক পরে আমাদের ফোর্স জানায় ৯ নম্বর পিলারের সাথে বালু বোঝাই আরেকটি বাল্কহেড জোরে ধাক্কা দিয়ে মাঝামাঝি অবস্থায় আটকে আছে।

তিনি আরও বলেন, আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই। দেখি প্রচন্ড স্রোত, সেখানে পিলারের সাথে আটকে আছে বাল্কহেডটি। এতে নদীর স্রোতের পুরো চাপ গিয়ে পরছে পিলারের সাথে। এটি বিআইডাব্লিউটিএ এর রেসকিউ নিয়ে এসে দ্রুত সরাতে হবে। তা না হলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিআইডাব্লিউএকে খবর দেবে নৌ-পুলিশ।

উল্লেখ্য গত ১১ সেপ্টম্বর বঙ্গবন্ধু সেতুর ৯ নম্বর পিলারের সাথে একটি বালু বোঝাই বাল্কহেড ধাক্কায় ডুবে যায় এবং একজন নিখোঁজ হয়। ওই ঘটনার দুইদিন পার হলেও এখনো নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধার করতে পারেনি নৌ-পুলিশ।


একাত্তর/আরবিএস  

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
শিগগিরই যমুনার বুকে দেশের সবচেয়ে বড় রেল সেতু চালু হতে যাচ্ছে। তবে নবনির্মিত নতুন নামে সেতুটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে আগামী বছরের জানুয়ারি মাসে। আর, এলাকার লোকজন বলছেন, সেতুটি চালু হলে খুলে যাবে...
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর