আবারও সংঘর্ষে জড়ালো আজারবাইজান-আর্মেনিয়া, নিহত ৪৯

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৭ পিএম

বিরোধপূর্ণ ভূখণ্ড নিয়ে আবারও সংঘর্ষে জাড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে নতুন করে সংঘর্ষে আজারবাইজানের ৪৯ জন সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটি। 

অন্যদিকে আর্মেনিয়ার পক্ষ থেকে হতাহতের বিষয়ে কিছু না জানানো হলেও, এ সংঘর্ষ রাতভর অব্যাহত ছিল বলে জানিয়েছে দেশটি।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আজারবাইজানের প্রতিরক্ষ মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আর্মেনিয়ান সামরিক বাহিনী দাশকাসান, কালবাজার এবং লাচিন অঞ্চলের কাছে ব্যাপকভাবে উস্কানি দিয়েছিল। আর্মেনিয়ান সামরিক বাহিনীর নাশকতাকারী দলগুলো আজারবাইজানীয় সামরিক বাহিনীর স্থল এবং রাস্তার মধ্যে মাইন বিছিয়েছিল।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আর্মেনিয়ান সৈন্যরা হামলা করার চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

image


রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ার সরকার রাশিয়ার সঙ্গে একটি সহযোগিতা চুক্তির আহ্বান করবে এবং রুশ নেতৃত্বাধীন নিরাপত্তা ব্লক কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন প্রতি আবেদন জানাবে, পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছেও আবেদন জানাবে।

এদিকে এ সংঘাত থামাতে দুই দেশের প্রতি আহবান জানিয়েছে রাশিয়া। 

ইউনাইটেড স্টেটস সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন অবিলম্বে সহিংসতা থামানোর জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: সাবেক এমপি'র মাইক্রোফোন কেড়ে নিলেন বর্তমান এমপি

নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে এক দশক ধরে আর্মেনিয়া এবং আজারবাইজানের বিরোধ চলছে। ওই অঞ্চলটি আজারবাইজানের মধ্যে অবস্থিত, কিন্তু ১৯৯৪ সালে সেখানে একটি বিচ্ছিন্নতাবাদী যুদ্ধে অঞ্চলটি আর্মেনিয়া সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।  

সবশেষ ২০২০ সালের লড়াইয়ে আজারবাইজান এসব অঞ্চল পুনরুদ্ধার করে। সে সময় রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় দেশ দু'টি। 


একাত্তর/আরবিএস 

মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
ড্রোন হামলার অভিযোগকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়ার এক সপ্তাহ পর ইরানের সঙ্গে সীমান্ত পুনরায় খুলে দিয়েছে আজারবাইজান।
আর্মেনিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা সংক্রান্ত একটি বহু বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার প্রাপ্য বলে মন্তব্য করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি ট্রাম্পকে শান্তিকামী নেতা হিসেবে আখ্যা দেন।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে জমা দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর